মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কাঁটাতারের বেড়া দিয়ে প্রকৃত বন্ধুত্ব গড়ে ওঠে না: নাহিদ

প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৮:৩৩ পিএম

আপডেট: ১২ মে ২০২৬, ০৮:৩৩ পিএম

কাঁটাতারের বেড়া দিয়ে প্রকৃত বন্ধুত্ব গড়ে ওঠে না: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘‘সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে বন্ধুত্বের কথা বলা যায় না। কাঁটাতারের বেড়া দিয়ে কখনো প্রকৃত বন্ধুত্ব গড়ে ওঠে না।’’

মঙ্গলবার (১২ মে) বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘‘সীমান্তে আবারও হত্যাকাণ্ড ঘটছে এবং নতুন করে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে বন্ধুত্বের কথা বলা যায় না। কাঁটাতারের বেড়া দিয়ে কখনো প্রকৃত বন্ধুত্ব গড়ে ওঠে না। আমরা বিশ্বাস করি একদিন সেই দেশের জনগণই এসব কাঁটাতার উপড়ে ফেলে বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে।’’

তিনি বলেন, ‘‘বাংলাদেশের সীমান্তকে রক্ষা করার দায়িত্ব এই সরকারের। সরকার যদি ব্যর্থ হয় জনগণ সেই দায়িত্ব নিজ হাতে তুলে নেবে। বাংলাদেশের সীমান্ত রক্ষা করার দায়িত্ব আমাদের।’’ 

বাংলাদেশের আমাদের নদীর যে পানির ন্যায্য হিস্যা, সেটা আদায় করার দায়িত্বও জনগণের বলে উল্লেখ করেন তিনি। এই বিষয়গুলোতে দৃষ্টিপাত করার জন্য সরকারের প্রতি আহ্বান করেন তিনি।

আলোচনায় তিনি ‘শাপলা গণহত্যা’ প্রসঙ্গ টেনে দাবি করে বলেন, ‘‘অতীতের ঘটনার বিচার না হওয়ায় পরবর্তীতেও সহিংসতার পুনরাবৃত্তি ঘটেছে। তার অভিযোগ, সংশ্লিষ্ট ঘটনাগুলোকে ভিন্নভাবে উপস্থাপন করে অংশগ্রহণকারীদের ‘সন্ত্রাসী-জঙ্গি’ হিসেবে প্রচার করা হয়েছিল।’’

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.