বাবা-মায়ের আদরের প্রবাসী ছেলে বাড়িতে এসেছে।যেখানে সবার খুশিতে হাসিমুখে তাকে বরন করে নেয়ার কথা সেখানে সবার চোখে জল আর আহাজারি। প্রবাসী ছেলে ঠিকই বাড়িতে ফিরেছে তবে প্রাণহীন কফিন বন্দী লাশ হয়ে।
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা গ্রামের সৌদি প্রবাসী শাহীনুর ইসলাম শাহীন (৩৫) গত ২৬ মার্চ সৌদি আরবের রিয়াদে একটি হাসপাতালে মৃত্যুবরন করেন। শাহীন স্থানীয় নাসির উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (১২ মে) রাত ৯ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ এসে পৌঁছে এবং পরিবারের কাছে হস্তান্তর করেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
পারিবারিক সূত্রে জানা যায় - দুই সন্তানের জনক শাহীন ভাগ্য বদলের আশায় ২০২২ সালের আগস্টে সৌদি আরবে পারি জমান শাহীন। যাওয়ার কয়েকমাস পর দালালের খপ্পরে পরে অবৈধ হয়ে পরেন তিনি । অবৈধ অবস্থায়ই কাজ করতে থাকে। বৈধ কাগজপত্র না থাকায় একসময় কর্মহীন হয়ে পরে শাহীন। এর পর আর্থিক সংকট ও নানাবিধ চিন্তায় চলতি বছরের জানুয়ারিতে সে ব্রেইন স্ট্রোক করেন। স্থানীয় একটি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেয়ার পর গেল ২৬ মার্চ তার মৃত্যুর সংবাদ পাওয়া যায়। পরে সরকারি বিভিন্ন প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রায় ৫০ দিন পর তার লাশ দেশে পরিবারের কাছে পৌঁছে।
শাহীনের কফিন বন্দী লাশ দেখে তার স্ত্রী-সন্তান, পিতা-মাতা ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।পরে বেলা ৯ টায় জানাজা শেষে স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









