বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

টুঙ্গিপাড়ায় বোরো ধান সংগ্রহ শুরু

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৯:১৮ পিএম

আপডেট: ১৩ মে ২০২৬, ০৯:১৯ পিএম

টুঙ্গিপাড়ায় বোরো ধান সংগ্রহ শুরু

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা খাদ্য গুদামে সর্দারপাড়া গ্রামের কৃষক সাখাওয়াত হোসেনের তিন টন বোরো হাইব্রিড ধান সংগ্রহের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিল্লাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, “চলতি বোরো মৌসুমে প্রকৃত কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে, অর্থাৎ প্রতি মণ ১ হাজার ৪৪০ টাকা হিসেবে সংগ্রহ করা হবে।”

তিনি বলেন, “চলতি মৌসুমে টুঙ্গিপাড়া থেকে ৯৫৩ টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য অধিদপ্তর।”

শা/টু/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.