পটুয়াখালী পৌর শহরের চরপাড়ায় পাঁচশতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) রাতে পৌর শহরের ৬নং ওয়ার্ডের চরপাড়াস্থ কচিকাঁচা সংসদ মাঠে শীতবস্ত্র বিতরণ করেন পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন।
তিনি ব্যক্তিগত উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করেন। তীব্র শীতে শীতবস্ত্র পেয়ে উপকৃত সাধারণ মানুষেরা আয়োজক কামাল হোসেন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়রা মনে করছেন, এমন মানবিক উদ্যোগ সমাজের বিত্তবানদের দুস্থ মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।
শীতবস্ত্র বিতরণকালে সমাজসেবক কামাল হোসেন বলেন, ‘আমি মানুষের পাশে আছি এবং সব সময় থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









