নরসিংদীর বেলাবতে ৩৬৬ জন দুস্থ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে বিন্নাবাইদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ৩৬৬টি নিম্ন আয়ের ও অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত জনবান্ধব নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সরকারের পাইলটিং কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধানে ওই ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
নরসিংদী জেলা প্রশাসক (ডিসি) ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের এমপি মঞ্জুর এলাহী, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









