রবিবার, ১৭ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১০:২৫ পিএম

আপডেট: ১৬ মে ২০২৬, ১০:২৫ পিএম

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৬ পিস নেশাজাতীয় নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকাসহ মো. জাহিদুল ইসলাম জাহিদ (৪৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

শনিবার (১৬ মে) বিকেলে ভেড়ামারা থানার বাহিরচর ইউনিয়নের ১২ মাইল এলাকার একটি হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম জাহিদ ভেড়ামারা থানার পশ্চিম বাহিরচর ১২ মাইল এলাকার মৃত ফরমান আলী মন্ডলের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, কুষ্টিয়া ও এর আশেপাশের এলাকায় মাদক কেনাবেচা ও পাচারের একটি গোপন সংবাদ পেয়ে শনিবার বিকেল সাড়ে ৫টার সময় ভেড়ামারা থানার বাহিরচর ইউনিয়নে সন্দেহভাজন জাহিদুল ইসলামকে আটক করে দেহ তল্লাশি করে ৮৬ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১০ হাজার ৪০০ টাকা এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি ফিচার ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কুষ্টিয়ার বিভিন্ন সীমান্ত ও স্থানীয় এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য সরবরাহ ও বিক্রি করে আসছিল।

তিনি আরও জানান, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাকে কুষ্টিয়ার ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে র‌্যাবের এই ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে সমাজ থেকে অপরাধ নির্মূলে যেকোনো তথ্য দিয়ে র‌্যাবকে সহায়তা করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।

কু/কু/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.