বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু হবে।
স্থগিত পরীক্ষাগুলোর জন্য নতুন সময়সূচি তৈরি করা হচ্ছে। নতুন সূচি অনুযায়ী চট্টগ্রাম বোর্ডের আওতাধীন পাঁচ জেলায় পরীক্ষা নেওয়া হবে। শিগগিরই সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









