দক্ষিণের মহাতারকা রজনীকান্তের সঙ্গে বলিউডের বাদশাহ খ্যাত অভিনেতা শাহরুখ খানের পর্দা ভাগাভাগির কথা ছিল। কিন্তু তা আর হচ্ছে না। আর শাহরুখের অসম্মতির পরই নির্মাতারা এই বিশেষ চরিত্রের জন্য বলিউডের হৃতিক রোশনের সঙ্গে যোগাযোগ করেছেন।
‘কিং’ সিনেমার শুটিংয়ের তারিখের কারণে রজনীকান্তের ‘জেলার ২’ থেকে সরে দাঁড়ান শাহরুখ বলে জানিয়েছে নিউজ এইট্টিন।
২০২৩ সালে ‘জেলার’ সিনেমার বিপুল সাফল্যের পরই এর সিক্যুয়েল আসার খবর আসে। নেলসন দিলীপকুমার পরিচালিত এই সর্বভারতীয় সিনেমায় একটি বিশেষ ক্যামিও বা অতিথি চরিত্রের জন্য শাহরুখ খানের কাছে প্রস্তাব গিয়েছিল। শুরুতে তিনি রাজি থাকলেও বাধ সেধেছে তার ‘কিং’ সিনেমা। তাই রজনীকান্তের এই সিনেমায় সময় দিতে পারছেন না তিনি।
এরপর থেকে নির্মাতারা ক্যামিও চরিত্রের জন্য অন্য বিকল্প খুঁজতে শুরু করেন। অবশেষে হৃত্বিকের সঙ্গে তাদের পাকা কথা হয়।
এর আগে ‘ভগবান দাদা’ সিনেমায় হৃতিক এবং রজনীকান্ত একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন।
‘জেলার ২’ আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। নির্মাতারা এই তারিখ ধরে সিনেমার কাজ এগিয়ে নিচ্ছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









