উত্তরাঞ্চলের একটি কাল্পনিক গ্রাম ‘বর্ধিষ্ণু’কে ঘিরে আবর্তিত হয়েছে ধারাবাহিক নাটক ‘বিশ্বাস ও সরদার’। একই গ্রামের বাসিন্দা হলেও ‘বিশ্বাস’ ও ‘সরদার’পদবীর দুই পরিবারের মধ্যে নেই কোনো সম্প্রীতি; বরং তাদের সম্পর্ক চিরদিনের প্রতিদ্বন্দ্বিতার। ছোট-বড় নানা বিষয়কে কেন্দ্র করে লেগেই থাকে দ্বন্দ্ব, আর সেই দ্বন্দ্ব থেকেই জন্ম নেয় হাস্যরসাত্মক নানা ঘটনা।
এই গল্প নিয়েই নির্মিত নাটকটি রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন প্রচারিত হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। আজ রাত ৮টায় প্রচারিত হবে নাটকটির শততম পর্ব।
সকাল আহমেদের পরিচালনায় এবং বৃন্দাবন দাশের রচনায় নির্মিত এ ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, লাবণ্য লিজা, তাবাসসুম মিথিলা, জাবেদ গাজী, মাসুম বাশার ও শিরিন আলমসহ আরও অনেকে।
নির্মাতার মতে, দর্শকদের ব্যাপক সাড়া পাওয়ায় নাটকটি ধারাবাহিকভাবে এগিয়ে গিয়ে শততম পর্বে পৌঁছেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









