দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণন-কে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো করেছেন তৃষা—এমন দাবিতে সরগরম নেটদুনিয়া।
সম্প্রতি বিজয়ের জন্মদিন ঘিরেই এই গুঞ্জনের সূত্রপাত। সোমবার (২২ জুন) ছিল এই অভিনেতার জন্মদিন। প্রতি বছরই এ দিনে তৃষা সামাজিক মাধ্যমে বিশেষ বার্তা বা ছবি শেয়ার করে শুভেচ্ছা জানাতেন। তবে এবার তার পক্ষ থেকে কোনো পোস্ট বা বার্তা দেখা যায়নি।
এ দিকে নেটিজেনদের একাংশ লক্ষ্য করেন, ইনস্টাগ্রামে বিজয়ের ফলোয়ার তালিকায় আর নেই তৃষার নাম। এরপরই প্রশ্ন উঠেছে—দীর্ঘদিনের বন্ধুত্বে কি তবে ফাটল ধরেছে?
যদিও এ বিষয়ে এখন পর্যন্ত তৃষা বা বিজয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। ফলে পুরো বিষয়টিই এখনো গুঞ্জনেই সীমাবদ্ধ।
ভক্তদের কেউ কেউ মনে করছেন, ব্যক্তিগত কোনো কারণেই হয়তো এমন পরিবর্তন এসেছে। আবার অনেকের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের ছোটখাটো পরিবর্তন বা জন্মদিনে শুভেচ্ছা না জানানোর মতো ঘটনায় সম্পর্কের অবনতি হয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।
সব মিলিয়ে দুই তারকার সম্পর্কের সমীকরণ নিয়ে রহস্য এখনো কাটেনি, বরং সময়ের সঙ্গে তা আরও ঘনীভূত হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









