দুই বাংলার দর্শকের কাছে সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের মুন্সিয়ানায় তিনি যেমন বাংলাদেশের দর্শকের ভালোবাসা অর্জন করেছেন, তেমনই পশ্চিমবঙ্গেও গড়ে তুলেছেন নিজের শক্ত অবস্থান। একের পর এক প্রশংসিত কাজের পাশাপাশি দুই দেশেই জিতেছেন অসংখ্য সম্মাননা ও পুরস্কার।
বুধবার (১ জুলাই) জয়া আহসানের জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছার পাশাপাশি সহকর্মী ও কাছের মানুষের ভালোবাসাতেও সিক্ত হচ্ছেন। জয়ার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ত্রী ও সন্তানকে নিয়ে জয়ার সঙ্গে তোলা দুটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলোতে ফুল দিয়ে অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে দেখা যায় চঞ্চল ও তার পরিবারকে।
ছবির ক্যাপশনে চঞ্চল চৌধুরী লিখেছেন, শুভ জন্মদিন বন্ধু। তুমি আমাদের গর্ব। তুমি জয়া আহসান একজনই। একইসঙ্গে যোগ করেছেন কালো রঙের হৃদয়ের একটি ইমোজি। চঞ্চলের এই পোস্টে মন্তব্য করে জয়াকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনয়শিল্পী, নির্মাতা ও অসংখ্য ভক্ত-অনুরাগী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









