বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্স এবং আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ে উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা। সেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। প্রিয় দলের ঐতিহাসিক এই জয়ে আনন্দ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা।
আর্জেন্টিনার জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ আনন্দঘন ছবি শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। আর্জেন্টিনার প্রতি ভালোবাসা জানিয়ে পূর্ণিমা লিখেছেন, *‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত।’
এরপর তিনি লেখেন, ‘যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস নান্দনিকভাবে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।’
পূর্ণিমার এই আবেগঘন পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরাও তার সঙ্গে সুর মিলিয়ে আর্জেন্টিনা দল এবং লিওনেল মেসি’র প্রশংসা করেন এবং দলের জন্য শুভকামনা জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









