ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শনিবার (১৮ জুলাই) বিকালে নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০২৪ সালের সেরা চলচ্চিত্র ও কলাকুশলীদের নাম ঘোষণা করেছে।
২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় চলচ্চিত্র প্রত্যয়ন বোর্ড (সিবিএফসি) থেকে ছাড়পত্র পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকেই বিজয়ীদের বেছে নেওয়া হয়।
ফিচার ও নন–ফিচার—দুটি বিভাগে আলাদা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
এবার যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান এবং মালায়ালাম সিনেমার বরেণ্য অভিনেতা মাম্মতি। ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য কার্তিক এই সম্মান পেয়েছেন।
অন্যদিকে, হরর-ড্রামা ‘ব্রহ্মায়ুগম’ সিনেমায় অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন মাম্মতি। আর সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম।
এক নজরে পুরস্কারপ্রাপ্তদের তালিকা
সেরা বাংলা চলচ্চিত্র: চালচিত্র এখন
সেরা হিন্দি চলচ্চিত্র: শ্রীকান্ত
সেরা তামিল চলচ্চিত্র: রায়ান
সেরা তেলেগু চলচ্চিত্র: কমিটি কুররোলু
সেরা মালায়ালাম চলচ্চিত্র: ফেমিনিকি ফাতিমা
সেরা পরিচালক: রাজকুমার পেরিয়াসামি (আমারান)
সেরা পরিচালক (ডেবিউ): রণদীপ হুদা (স্বতন্ত্রী ভীর সাভারকর)
সেরা অভিনেতা: কার্তিক আরিয়ান ও মাম্মতি (ব্রহ্মায়ুগম)
সেরা অভিনেত্রী: ইয়ামি গৌতম (আর্টিকেল ৩৭০)
সেরা সহ-অভিনেতা: সঞ্জয় মিশ্রা
সেরা সহ-অভিনেত্রী: রূপশ্রী ভোরকাডি
সেরা প্লেব্যাক গায়ক: অভয় যোধপুরকর
সেরা প্লেব্যাক গায়িকা: ওইকা বিজয়ালক্ষ্মী
সেরা সংগীত পরিচালক: জি. ভি. প্রকাশ কুমার
সেরা চিত্রগ্রাহক: শেহনাদ জালাল (ব্রহ্মায়ুগম)
সেরা চিত্রনাট্যকার: যোগেশ দেশপান্ডে
সূত্র: এনডিটিভি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









