ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের উৎসবে সামিল হয়েছেন দেশের বরেণ্য সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় রাজধানীর ডিওএইচএস এলাকার বারিধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন তিনি।
ভোট দেওয়ার পর প্রতিক্রিয়ায় জেমস বলেন, ‘সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়াই দেশ। সামনে যে আসবে, এ ধারা যেন অব্যাহত থাকে। দেশে যেন শান্তি আসে, দেশের মানুষ যেন ভালো থাকে।’
নির্বাচনের পরিবেশ ও ব্যবস্থা নিয়ে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে জেমস বলেন, ‘খুবই স্মুথ সব। এলাম, স্লিপ নিলাম, ভোট দিলাম, সুন্দর। কোনো ঝামেলা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকারকে এর জন্য ধন্যবাদ।’
ভোট দেওয়ার পর ব্যান্ডের অন্য সদস্যদেরও ভোট দেওয়ার আহ্বান জানান জেমস। ফোনকলে অনেক সদস্যকে নিজের ভোট দেওয়ার খবর দিয়ে বাকিদের খোঁজও নিয়েছেন তিনি।
জেমস ভোটকেন্দ্রে প্রবেশ করলে ভক্তরা তাকে ঘিরে ধরেন। ভোটার থেকে নির্বাচনের দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর সদস্য ও কর্মকর্তাদের সেলফির আবদার মিটিয়েছেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









