রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

‘রোজার মাস সবসময়ই আলাদা অনুভূতির’

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম

আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম

‘রোজার মাস সবসময়ই আলাদা অনুভূতির’

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বছরজুড়েই শোবিজ অঙ্গনে ব্যস্ত সময় পার করেন। তবে রমজান এলেই সেই ব্যস্ততার গতি কিছুটা থামিয়ে তিনি মনোযোগ দেন পরিবার, ইবাদত ও আত্মশুদ্ধির দিকে।

রমজান মাস তার কাছে শুধু সংযমের সময় নয়, শৈশব ও কৈশোরের আবেগঘন স্মৃতিতে ভরা এক বিশেষ অধ্যায়। বড় হওয়ার পরও সেই পুরোনো দিনগুলোর উষ্ণতা তাকে বারবার টানে।

নায়িকা হওয়ার পর রমজান কীভাবে কাটে এ প্রশ্নের জবাবে ফারিয়া জানান, রোজার মাস তার কাছে সবসময়ই আলাদা অনুভূতির। ব্যস্ত শিডিউলের মাঝেও চেষ্টা করেন পরিবারকে সময় দিতে। একসঙ্গে ইফতার করা, তারাবির নামাজ আদায়, রাতের গল্প-আড্ডা ও সেহরির মুহূর্ত এই ছোট ছোট পারিবারিক সময়গুলোই তাকে দেয় গভীর আনন্দ।

তার মতে, রমজানের সবচেয়ে বড় প্রাপ্তি হলো আত্মিক প্রশান্তি ও পরিবারের সান্নিধ্য। তাই কাজের চাপ থাকলেও এই মাসে পরিবারকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন তিনি।

ব্যস্ত ক্যারিয়ারের মাঝেও রমজান মাসকে পরিবার, ইবাদত ও মানসিক শান্তির সময় হিসেবে কাটানোর চেষ্টা করেন নুসরাত ফারিয়া।

রায়

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.