রাজধানীর শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারিতে এস এস পি এল প্রেজেন্টস ‘সাভেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড’র আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) একঝাঁক তারকা শিল্পীর মিলনমেলায় সফলভাবে আয়োজন হয়েছে এ অনুষ্ঠানটি।
এ প্রজন্মের জনপ্রিয় তরুণ কণ্ঠ শিল্পী আকিব সংগীতশিল্পী ক্যাটাগরিরতে পেয়েছেন বেস্ট স্টেজ পার্ফমার অ্যাওয়ার্ড।
এ সম্পর্কে আকিব তার অনুভূতি প্রকাশ করে জানান, যে কোনো সম্মাননাই ভালো কাজের অনুপ্রেরণা, এমনিতেই আমার স্টেজ শো সবচেয়ে পছন্দের কাজ আর তার জন্যই আজ আমি সম্মাননায় ভূষিত হলাম। এতে আমার দায়িত্ব আরও বেড়ে গেল।
তিনি আরও জানান, ‘আমার জন্য দোয়া করবেন এভাবেই যেন দর্শকদের জন্য ভালো কাজ করে আরও এগিয়ে যেতে পারি।
এছাড়া জমকালো এ আসরে আরও জনপ্রিয় যে তারকারা অ্যাওয়ার্ড পেয়েছেন-তানজীব সারোয়ার, এপি শুভ, বুলবুল টুম্পা, রুমা, তমা রশিদ, মোহনা, আমির পারভেজ, অয়ন চাকলাদারসহ আরও অনেকেই।
সাভেরা শোবিজের প্রেসিডেন্ট ফারজানা নূর তার অনুভূতি ব্যক্ত করে জানান, অনুষ্ঠান চমৎকারভাবে সম্পন্ন করতে পেরে আমি সবার কাছে কৃতজ্ঞ এবং সবাইকে ধন্যবাদ। সবার সরব উপস্থিতি ও ভালোবাসা আমাকে সত্যিই মুগ্ধ করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









