ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে ‘বার্থডে গার্ল’ লুকে দেখা গেছে।
রবিবার (১১ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে সাদাকালো আবহে তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। ছবিগুলোতে কেক হাতে স্টাইলিশ লুকে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী।
ছবির ক্যাপশনে অপু লিখেছেন, ‘বার্থডে গার্ল’।
অপুর জন্মদিন উদযাপন শুরু হয় শনিবার মধ্যরাতে, অর্থাৎ রবিবারের প্রথম প্রহরে। বিশেষ এই দিনে ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কাটেন তিনি। কেকের ওপর লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মম। আই লাভ ইউ।’
এর আগে জন্মদিন উপলক্ষে একটি ভিডিও শেয়ার করেন অপু। সাদাকালো আবহের সেই ভিডিও ও ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এই বছর।’
অপুর নতুন লুক ভক্তদের নজর কেড়েছে। তবে ‘বার্থডে গার্ল’ শব্দটি নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। কয়েকজন মন্তব্য করেছেন, অপু বিশ্বাস এখন আর ‘গার্ল’ নন, বরং একজন নারী। এক নেটিজেন লিখেছেন, ‘বার্থডে লেডি, নট গার্ল অ্যাকচুয়ালি।’
এদিকে তার পোশাক নিয়েও আলোচনা করেছেন কেউ কেউ। তবে অধিকাংশ ভক্তই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং তার রূপের প্রশংসা করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









