দীপাবলিতেই সন্তানের মুখ প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। শনিবার, অর্থাৎ ৭ নভেম্বর ছিল তাদের সন্তানের প্রথম জন্মদিন। তার ঠিক পরের দিনই প্রকাশ্যে আনলেন ছেলে বিহান কৌশলের মুখ। ছবি দেখে আবেগে ভাসলেন ভক্তরা।
ছবিতে দেখা যাচ্ছে, বাবা-মায়ের মধ্যমণি হয়ে দাঁড়িয়ে আছে বিহান। দু’হাত তুলে খিল খিল করে হাসছে সে। যা দেখে কেউ কেউ মন্তব্য করে বলেছেন, “হাসিটা পুরো মায়ের মতো।” অনেকে আবার বাবা ভিকি কৌশলের সঙ্গেও মিল খুঁজে পেয়েছেন।
ছবি পোস্ট করে তারকাদম্পতি লিখেছেন, “আমাদের উজ্জ্বলতম দীপাবলি। প্রত্যেকের জীবন ভরে উঠুক ভালোবাসা, আলো ও সুখে।” এই ভিকি, ক্যাটরিনা ও বিহানের তরফ থেকে এই শুভেচ্ছা দেখে মুগ্ধ অনুরাগীরা।
চলতি বছরের শুরুতে ৭ জানুয়ারি পুত্রের ছোট্ট গোলাপি হাতের ছবি প্রকাশ্যে এনেছিলেন ভিকি ও ক্যাটরিনা। সেই দিনই ছেলের নামও প্রকাশ করেছিলেন তারা।
পোস্টে লিখেছিলেন, “আমাদের জীবনের আলোর রশ্মি।”
২০২৫ সালের ৭ নভেম্বর পুত্রসন্তানের জন্ম দেন তারকাজুটি। সন্তানের নাম রাখেন বিহান কৌশল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









