পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী দলীয় ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন এবং ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন।
কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র, জাতীয় ঐক্য এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন ও সদস্যসচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক। এ ছাড়া উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে আসা বিএনপি নেতৃবৃন্দ এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









