দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে ফিজারসহ দলটির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে চিরিরবন্দর থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে ফিজার (৫৫), আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. গিয়াসউদ্দিন (৬০), উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. একরামুল আলম (৪০), আব্দুলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমরান (৪৫) এবং আওয়ামী লীগ সমর্থক মো. জাহিদুল সরকার (৪৮)।
পুলিশের তথ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন-নবী জানান, গ্রেপ্তারকৃতদের রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









