বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইন্ডাস্ট্রিটা ডাস্টবিন, নোংরামি শুরু হয়েছে: অপু বিশ্বাস

প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৮:৩১ পিএম

আপডেট: ০৭ মার্চ ২০২৬, ০৮:৩১ পিএম

ইন্ডাস্ট্রিটা ডাস্টবিন, নোংরামি শুরু হয়েছে: অপু বিশ্বাস

বর্তমানে আবারও আগের মতো শোবিজ অঙ্গনে জোয়ার তুলছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। তাছাড়া নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। সম্প্রতি রাজধানীর নিকেতনে নতুন পার্লার ‘সিগনেচার বাই এবি বিউটি লাউঞ্জ অ্যান্ড বুটিক’ চালু করেছেন তিনি।

ঈদের আগে একটি ফ্যাশন হাউসের ফিতা কাটতে এসে নজর কেড়েছেন তিনি। নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন নায়িকা।

নিজের পোশাক নির্বাচন প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, তিনি সবসময় হালকা রঙের পোশাক বেশি পছন্দ করেন। যদিও তার অভিনীত 'লাল শাড়ি' সিনেমার সময় তাকে নিয়মিত লাল শাড়িতে দেখা যেত, তবে ব্যক্তিগত পছন্দের তালিকায় হালকা রঙই এগিয়ে।

নিজের বিয়ের পোশাক নিয়েও স্মৃতিচারণ করেন এই নায়িকা। বলেন, লেহেঙ্গা পরেছিলাম, রঙ ছিল হালকা। তবে ব্লাউজটি ছিল রঙিন।

শাকিব খানের পছন্দে এই পোশাক কি না- এমন প্রশ্নের জবাবে হেসেই উত্তর দেন অপু। বলেন, এটা আমি আসলে জানতাম না। আমি যখন দেখেছি, তখন মনে হয়েছে সে হয়তো পছন্দ করেছে।

শোবিজ ইন্ডাস্ট্রির তিক্ততা নিয়েও কথা বলেন অপু বিশ্বাস। বলেন, আসলে আমি ২০০৭-২০০৮ এ যখন ইন্ডাস্ট্রিতে এসেছি, তখন একটা ফুল ফেইজের চলচ্চিত্র আপনারা দেখেছেন। এবং সেখান থেকেও কিন্তু আপনারা ভক্ত হিসেবে সৃষ্টি হয়েছেন।

তিনি বলেন ২০১৬ তে এত নোংরামি শুরু হয়ে গেছে, মানে একটা ডাস্টবিন তৈরি হয়েছে ইন্ডাস্ট্রি। পক্ষ-বিপক্ষ থাকবে। বলিউড নেই? হলিউড নেই? টালিউড তো পাশেই। সেখানে সবাইকে নিয়েই কাজ করা হয়। কিন্তু এটা (ঢালিউড) ডাস্টবিন ছাড়া কিছুই না।

উল্লেখ্য, গত ডিসেম্বরে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস। সিনেমার জন্য ফিট হতে নিয়মিত জিমে যাওয়া শুরু করেছেন তিনি। তার নতুন দুটি সিনেমা হলো ‘সিক্রেট’ ও ‘দুর্বার’।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.