বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ১২:২৪ পিএম

আপডেট: ২১ মার্চ ২০২৬, ১২:২৪ পিএম

ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশের ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড কিং শাকিব খান। তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

সেই পোস্টে বলা হয়েছে, ‌‘দেশ ও প্রবাসের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র এই উৎসব আপনার এবং আপনার পরিবারকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক, আমিন।’

পরে এই বার্তাটি নিজের ফেসবুক পেজেও শেয়ার করেন শাকিব।

প্রতিবারের মতো এবারও ঈদে নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন শাকিব খান। হল দখলেও ধরে রেখেছেন নিজের রাজত্ব। দেশের সিঙ্গেল স্ক্রিনের প্রায় সবই শাকিবের ‘প্রিন্স’ দেখাবে। সঙ্গে সিনেপ্লেক্সগুলো তো থাকছেই। আশা করা হচ্ছে, বড় অংকের আয় ঘরে তুলবেন ঢালিউডের প্রিন্স।

শাকিব অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এটি নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

নব্বইয়ের দশকের ঢাকার প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে শাকিবকে। তার বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু। দুজনেই প্রথমবার জুটি বাঁধলেন শাকিব খানের সঙ্গে।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে প্রযোজিত এই সিনেমাটি প্রযোজনা করেছেন শিরিন সুলতানা। ঈদের দিন থেকেই দেশজুড়ে ১২০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.