বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

আইনি জটিলতায় নোরা ফাতেহি

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পিএম

আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পিএম

আইনি জটিলতায় নোরা ফাতেহি

আইটেম সং-এ পারফর্ম করে এবার বড় ধরনের আইনি বিপাকে পড়েছেন নোরা ফাতেহি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার ‘সরকে চুনার তেরি সরকে’ গানে নোরার অশালীন উপস্থিতি ও গানের কুরুচিকর ভাষার অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করেছে ভারতের জাতীয় মহিলা কমিশন।

বিতর্কের মুখে প্রযোজক-প্রকাশকরা বাধ্য হয়ে গানটির হিন্দি সংস্করণ ইউটিউব থেকে সরিয়ে নিয়েও শেষ রক্ষা হচ্ছে না; আগামী ২৭ এপ্রিলের মধ্যে নোরাকে সশরীরে কমিশনের সামনে হাজির হওয়ার চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে।

আজকালসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সোমবার এক শুনানিতে কমিশনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সৃজনশীলতার দোহাই দিয়ে নারীর সম্মান ক্ষুণ্ন করা মোটেই বরদাশত করা হবে না।

সোমবারের শুনানিতে সিনেমার পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন নোরা ফাতেহি। অভিনেত্রীর পক্ষ থেকে তার আইনজীবী উপস্থিত হলেও কমিশন তা গ্রহণযোগ্য মনে করেনি। অভিনেত্রীকে সশরীরে হাজির হওয়ার জন্য ২৭ এপ্রিল পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন।

শুনানি চলাকালীন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন অত্যন্ত অসন্তোষের সঙ্গে বলেন, ‘সৃজনশীলতার নামে নারী মর্যাদার সঙ্গে আপস একেবারেই করা যায় না।’

যদিও ছবির নির্মাতারা দাবি করেছিলেন যে, তারা গানের কথার গভীর অর্থ বুঝতে পারেননি, কিন্তু কমিশন সেই যুক্তি খারিজ করে দিয়েছে। শেষমেশ নির্মাতারা তাদের ভুলের জন্য লিখিত ক্ষমা চেয়েছেন। আগামী তিন মাস তারা নারী ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন কাজ করবেন এবং সেই রিপোর্ট কমিশনে জমা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রসঙ্গত, ‘সরকে চুনার তেরি সরকে’ গানটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের পাশাপাশি চলচ্চিত্র জগতের অনেক ব্যক্তিত্বও গানটির নিম্নমানের কথা নিয়ে সরব হয়েছিলেন। এরপরই দিল্লি পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করা হয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে গানটি নিষিদ্ধ করার আবেদন জানানো হয়।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.