শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শাহরুখের সঙ্গে অভিনয়ের ইচ্ছা উইল স্মিথের

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:২৪ পিএম

আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:২৪ পিএম

শাহরুখের সঙ্গে অভিনয়ের ইচ্ছা উইল স্মিথের

অস্কারজয়ী হলিউড অভিনেতা উইল স্মিথ বলিউডে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। দুবাইয়ে ন্যাশনাল জিওগ্রাফিকের আসন্ন টেলিভিশন সিরিজ ‘পোল টু পোল’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে রেড কার্পেটে গাল্ফ নিউজ-এর সঙ্গে আলাপচারিতায় তিনি এই ইচ্ছার কথা জানান।

সাক্ষাৎকারে উইল স্মিথ বলেন, তিনি শাহরুখ খানের সঙ্গে একটি বলিউড ছবিতে অভিনয় করতে চান। হাস্যরসের ছলে শাহরুখকে উদ্দেশ করে স্মিথ বলেন,
“আমি চাই শাহরুখ আমাকে কোনো একটি সিনেমায় রাখুন শাহরুখ, কী খবর?”

এছাড়া সালমান খান ও অমিতাভ বচ্চনের সঙ্গেও কাজ করার সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি। স্মিথ জানান, সালমান খানের সঙ্গে এ বিষয়ে আগেও আলোচনা হয়েছে এবং অমিতাভ বচ্চনের সঙ্গেও কোনো একটি প্রকল্প নিয়ে নিজের ভাবনা ভাগ করেছিলেন। তাঁর ভাষায়,“বিগ বি আমাকে বলেছিলেন, আমি ‘বিগ ডব্লিউ’ হতে পারি। অনেক বছর ধরে কথা হয়েছে, কিন্তু কিছুই এখনো চূড়ান্ত হয়নি।”

এর আগে দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও প্রিয়াঙ্কা চোপড়ার মতো বলিউড তারকারা হলিউডে কাজ করলেও ভারতে হলিউড অভিনেতাদের কাজ তুলনামূলকভাবে খুব কম দেখা গেছে। সেই প্রেক্ষাপটে উইল স্মিথের এই আগ্রহ বলিউড-হলিউড সংযোগ নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

এদিকে, শাহরুখ খান বর্তমানে তার আসন্ন ছবি ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও জয়দীপ আহলাওয়াত। ইতোমধ্যে প্রকাশিত ফার্স্ট লুকে অ্যাকশন-প্যাকড অবতারে দেখা গেছে শাহরুখকে। ছবিটি চলতি বছর মুক্তির কথা রয়েছে।

অন্যদিকে, উইল স্মিথ অপেক্ষায় আছেন ন্যাশনাল জিওগ্রাফিকের নতুন সিরিজ ‘পোল টু পোল’-এর জন্য। সিরিজটিতে ১০০ দিনের এক চরম অভিযানে অংশ নিয়ে তিনি দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পর্যন্ত যাত্রা করবেন। বিজ্ঞানী, অভিযাত্রী ও স্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে এই দুঃসাহসিক যাত্রায় স্কিইং থেকে শুরু করে বরফের নিচে ডুব দেওয়ার মতো নানা চ্যালেঞ্জে অংশ নিতে দেখা যাবে স্মিথকে। সিরিজটির প্রিমিয়ার ১৩ জানুয়ারি ন্যাশনাল জিওগ্রাফিকে প্রচারিত হবে।

রায়

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.