চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের নতুন মেয়াদের কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি গোলাম মোস্তফা মন্টু এবং সাধারণ সম্পাদক হিসেবে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি ফয়সাল মাহমুদ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সদস্যদের কণ্ঠভোটে আগামী দুই বছরের জন্য তাঁরা নির্বাচিত হন।
কমিটির অন্যান্য পদে দৈনিক দিনকালের মনিরুল ইসলাম বাদল সহ-সভাপতি, ডিবিসি নিউজের জহুরুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক এবং আলোকিত গৌড়ের সম্পাদক মো. আব্দুল্লাহ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দীন (দৈনিক ইত্তেফাক), মো. মিজানুর রহমান কুটু (নয়া দিগন্ত), মাহবুবুর রহমান মিন্টু এবং আজিজুর রহমান শিশির (আমার সংবাদ)। নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









