ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার, অজয় দেবগন, কঙ্গনা রানাউত, অনুপম খের, সুনীল শেটি ও শিল্পা শেঠিসহ অনেকে সামাজিক মাধ্যমে মোদিকে শুভেচ্ছা জানান।
সামাজিক মাধ্যমে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাহরুখ খান তার সুস্বাস্থ্য, সুখ ও সাফল্য কামনা করেন। পাশাপাশি দেশকে অনুপ্রাণিত করার মতো শক্তি ও ইতিবাচক মনোভাব যেন তার মধ্যে সব সময় থাকে, সেই শুভকামনাও জানান তিনি।
অন্যদিকে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সালমান খান লেখেন, ‘জন্মদিন মোবারক হো প্রধানমন্ত্রী সাহাব। নরেন্দ্র ভাই মোদি আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। জয় হিন্দ।’
অক্ষয় কুমার প্রধানমন্ত্রী মোদির জন্মদিনকে ‘সেবা সংকল্প’ হিসেবে পালনের আহ্বান জানান। তার মতে, প্রয়োজনমতো মানুষের পাশে দাঁড়িয়ে এবং অসহায়দের সহযোগিতা করেই দিনটি পালন করা যেতে পারে।
অজয় দেবগনও মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার সুস্বাস্থ্য ও শক্তি কামনা করেন। কঙ্গনা রানাউত প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশসেবার শক্তির জন্য প্রার্থনা করেন।
এ ছাড়া সুনীল শেটি, অনুপম খের, শিল্পা শেঠি, জ্যাকি শ্রফসহ আরও অনেক তারকা সামাজিক মাধ্যমে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন। ১৭ সেপ্টেম্বর ১৯৫০ সালে গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদি। ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর তার ৭৬তম জন্মদিন পালিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









