ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মতো একই পর্দায় হাজির হওয়ার জোরালো আভাস দিলেন বলিউড বাদশা শাহরুখ খান ও দক্ষিণী মেগাস্টার আল্লু অর্জুন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরিচালক অ্যাটলি কুমার নির্মিতব্য ‘রাকা’ সিনেমায় এই দুই মহাতারকাকে একসাথে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে সিনেপাড়ায়। আর এটা যদি সত্যি হয়, তবে এটা হবে ভারতীয় সিনেমায় এক ঐতিহাসিক ঘটনা।
তবে প্রথমে শোনা যাচ্ছিল রজনীকান্ত থাকছেন এই চরিত্রে। কিন্তু সময়ের সঙ্কট এবং নিজের লুক প্রকাশ না করার সিদ্ধান্তের কারণে তিনি সেই প্রস্তাব নাকচ করেন।
সম্প্রতি আল্লু অর্জুনের জন্মদিনে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে।
সেই সময় শাহরুখ সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘শুভ জন্মদিন। পোস্টারটি আপনার মতোই আকর্ষণীয়। আপনারা কী তৈরি করছেন তা দেখার জন্য মুখিয়ে আছি।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









