বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

প্রকাশ পেলো রাহিমের প্রথম মিউজিক ভিডিও

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পিএম

আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পিএম

প্রকাশ পেলো রাহিমের প্রথম মিউজিক ভিডিও

তরুণ নির্মাতা হৃদয় খান রাহিমের পরিচালনায় প্রথম মিউজিক ভিডিও ‘পরানটা যায়’ প্রকাশ পেয়েছে। এ এন ফরহাদের কণ্ঠে গাওয়া রোমান্টিক ঘরানার এই গানটি ইতোমধ্যে শ্রোতা-দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন গায়ক এ এন ফরহাদ নিজেই। প্রেম ও অনুভূতির মিশেলে নির্মিত এই গানে প্রিয়জনের সৌন্দর্য ও তাকে ঘিরে হৃদয়ের আবেগময় চাঞ্চল্যের প্রকাশ ফুটে উঠেছে।

মিউজিক ভিডিওটিতে নৃত্য পরিচালনা করেছেন রুহুল আমিন। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন সৈয়দ মাহিন ও অবন্তিকা রহমান। চিত্রগ্রহণে ছিলেন এলাহি হোসেন সোহাগ। ভিডিওটি প্রকাশিত হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল মেলডি কিং (Melody King)-এ।

গানটি প্রসঙ্গে নির্মাতা হৃদয় খান রাহিম বলেন, “এটি একটি রোমান্টিক ড্যান্স ট্র্যাক। বর্তমান প্রজন্মের দর্শকদের রুচির কথা বিবেচনা করে ভিডিওটি নির্মাণ করেছি। গানের কথা ও ভিজ্যুয়ালের মাধ্যমে ভালোবাসার উচ্ছ্বাস তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।”

গত ২১ এপ্রিল ২০২৬ ইউটিউবে প্রকাশের পর থেকেই গানটি দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছে। কমেন্ট সেকশনে গানের সুর, গায়কী, আধুনিক ও রঙিন সেট ডিজাইন এবং নির্মাণশৈলী নিয়ে প্রশংসা করছেন দর্শকরা।

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.