বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ওয়েব সিরিজ হয়ে আসছে ‘কাভি আলবিদা না কেহনা’

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পিএম

আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পিএম

ওয়েব সিরিজ হয়ে আসছে ‘কাভি আলবিদা না কেহনা’

বলিউডের আলোচিত সিনেমা ‘কাভি আলবিদা না কেহনা’ এবার নতুন রূপে ফিরছে। নির্মাতা করণ জোহর নিশ্চিত করেছেন, ২০০৬ সালের এই ছবিটি এবার ওয়েব সিরিজ হিসেবে তৈরি করা হবে।

করণ জোহর জানান, মূল সিনেমার গল্পকে আরো বিস্তৃতভাবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে। তার মতে, “সম্পর্ক, ভালোবাসা এবং নৈতিক দ্বন্দ্বের যে জটিলতা ছবিতে দেখানো হয়েছিল, সেটি নতুন প্রজন্মের দর্শকদের জন্য আরো গভীরভাবে উপস্থাপন করা হবে।”

২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, রানি মুখার্জি, অভিষেক বচ্চন ও প্রীতি জিনতা। নিউইয়র্ককে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পে সম্পর্কের টানাপোড়েন ও পরকীয়া-নির্ভর আবেগঘন কাহিনি তুলে ধরা হয়েছিল।

প্রথমে বিতর্ক থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে ছবিটি বলিউডের অন্যতম আলোচিত সম্পর্কভিত্তিক সিনেমা হিসেবে জায়গা করে নেয়।

নতুন ওয়েব সিরিজে মূল গল্পের সম্প্রসারিত রূপ দেখা যাবে বলে জানা গেছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.