শুক্রবার, ১৫ মে ২০২৬, ০ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সেন্সর বাতিল হলো ‘কন্ট্রাক্ট ম্যারেজে’র

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৫:৫০ পিএম

আপডেট: ১৩ মে ২০২৬, ০৫:৫০ পিএম

সেন্সর বাতিল হলো ‘কন্ট্রাক্ট ম্যারেজে’র

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) বাতিল করলো ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সার্টিফিকেট। অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিএফডিসি।

বিএফডিসি সূত্রে জানা গেছে, সিনেমাটি প্রাথমিকভাবে কোনো ধরনের আপত্তি ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছিল। পরবর্তীতে জেবা জান্নাত কর্তৃপক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

তিনি অভিযোগ করেন, কাজ করার সময় তাকে জানানো হয়েছিল এটি একটি নাটক বা টেলিফিল্মের প্রজেক্ট। কিন্তু পরবর্তীতে তাকে না জানিয়েই সেটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তির প্রক্রিয়া শুরু করা হয়, যা চুক্তির শর্তের সম্পূর্ণ লঙ্ঘন।

শুধু জেবা জান্নাতই নন, আরেক গুরুত্বপূর্ণ শিল্পী চিত্রনায়িকা মৌসুমীও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেন, প্রজেক্টটি স্বল্পদৈর্ঘ্য নাটক বা টেলিফিল্ম হিসেবেই শুরু হয়েছিল। কিন্তু মাঝপথে প্রকল্পের ধরন পরিবর্তন করে বড় পর্দায় আনার চেষ্টা করা হয়, যা কাম্য নয়।

বর্তমান বিতর্ক ও সেন্সর বাতিল হওয়ার কারণে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’র ভবিষ্যৎ এবং মুক্তি এখন পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে।

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.