শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শনিবার দিন ও রাতের ইবাদত অতি উত্তম

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পিএম

আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পিএম

শনিবার দিন ও রাতের ইবাদত অতি উত্তম

রাসুল (সা.) ইরশাদ করেছেন, “যদি কোনো ব্যক্তি শনিবার দিনে এই নিয়মে চারি রাকআত নামাজ আদায় করে যে, প্রত্যেক রাকআতে সূরা ফাতিহার পর তিনবার করে সূরা কুলহু আল্লাহু আহাদ পাঠ করে, তাহলে করুণাময় আল্লাহ পাক তার আমলনামায় প্রতিটি শব্দের বিনিময়ে এক হজ্জ্ব ও এক ওমরার সওয়াব দান করবেন। তাছাড়া প্রত্যেক শব্দের বিনিময়ে এক বছরের নফল রোজা ও রাত্রের ইবাদত-বন্দেগীর সওয়াব লাভ করবে।” 

আর নিয়মিত এই নামাজ আদায়কারী হাশরের মাঠে হাজার পয়গাম্বর ও হাজার শহীদের সঙ্গে আল্লাহ্ পাকের আরশের ছায়ায় স্থান লাভ করবে। শনিবার রাতের ইবাদত হাদিস শরীফে বর্ণিত আছে যে, বিশ্বনবী (সাঃ) বলেছেন, যে ব্যক্তি শনিবার রাতে মাগরিবের নামাজ ও ইশার নামাজের মধ্যবর্তী সময়ে দুই রাকআত নামাজ আদায় করে, তার জন্য দয়াময় আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটি মনোহর বালাখানা তৈরি করিয়ে দেবেন । ইহুদি ধর্মের প্রতি তার আসক্তি থাকবে না এবং সে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে।

“আল্লাহর এই স্মরণ ইবাদতকারী বান্দার সর্বশ্রেষ্ঠ নেয়ামত।” এ স্থলে অনেক সাহাবী ও তাবেঈন থেকে এই দ্বিতীয় অর্থই বর্ণিত আছে । ইবনে জরীর ও ইমাম ইবনে কাসীর (রহ.) একেই অগ্রাধিকার দিয়েছেন। এই অর্থের দিক দিয়ে এতে এদিকেও ইঙ্গিত আছে যে, নামাজ পড়ার মধ্যে গুনাহ থেকে মুক্তির আসল কারণ হলো আল্লাহ স্বয়ং নামাজির দিকে মনোনিবেশ করেন এবং ফেরেস্তাদের সমাবেশে তাকে স্মরণ করেন । এর কল্যাণেই সে গুনাহ থেকে মুক্তি পায়।

হানি

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.