সারা দেশে সন্দেহজনক হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৮ জন রোগী শনাক্ত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজার ৯৮২ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৬ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৬৯ জন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









