সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫১ জন।
বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তররের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ২২ জন মৃত্যু হয়েছে। এছাড়াও ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭ হাজার ৫৫৭ জনের।
প্রসঙ্গত, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬৬০ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









