সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত ও উপসর্গ মিলিয়ে ৯৯০ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবের শুরু থেকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৬ জনে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে একজনের মৃত্যু হয়েছে, যার ঘটনা ঢাকায়। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ছয়জন মারা গেছেন। তাদের মধ্যে ঢাকায় চারজন এবং সিলেটে দুজনের মৃত্যু হয়েছে।
এ সময় দেশে নতুন করে ১২২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৩৫ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৮৬৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৬৬ জনের মৃত্যু হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









