এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট ৭৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৫ জন ও হামের উপসর্গ নিয়ে ৬৭৬ জন মারা গেছে। দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ হিসাব ১৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া পাঁচজন শিশু মধ্যে চারজনই ঢাকার। আর একজনের মৃত্যু হয় ময়মনসিংহে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট ৭৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৫ জন ও হামের উপসর্গ নিয়ে ৬৭৬ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ১৭২ রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগী ১৩ হাজার ৯০৭ জন। একই সময়ে নতুন করে ৯২০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগী সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৪ হাজার ১৬৪ জন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









