ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৭ জন ডেঙ্গু রোগী।
বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন মোট ১৫ হাজার ১৫৭ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৮৯ জন, বরিশাল বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, খুলনা বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, সিলেট বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে ২০ জন রয়েছেন।
চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৫৩ জনের মধ্যে ২১ জন পুরুষ এবং ৩২ জন নারী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









