মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ঢাকা - ঢাকার মাদানী এভিনিউর ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড হেলথকেয়ার সোমবার সফলভাবে বাংলাদেশের প্রথম রোবোটিক সার্জারি সম্পন্ন করে দেশের চিকিৎসাখাতে একটি ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এই উপলক্ষে ইউনাইটেড হেলথকেয়ার এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. এ. কিউ. এম. মোহসেন, চেয়ারম্যান, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল এবং ডিরেক্টর, গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড লিভার ট্রান্সপ্লান্ট বিভাগ।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. আজহারুল ইসলাম খান, ডিরেক্টর, মেডিকেল সার্ভিসেস, ইউনাইটেড হেলথকেয়ার, অধ্যাপক ডা. রফিকুস সালেহীন, বিভাগীয় প্রধান ও চিফ কনসালটেন্ট, এন্ডো-ল্যাপারোস্কপিক এন্ড রোবোটিক সার্জারি বিভাগ এবং ডিরেক্টর, এডভান্সড এন্ডো-ল্যাপারোস্কপিক সেন্টার, ইউনাইটেড হেলথকেয়ার, অধ্যাপক ডা. সামছাদ জাহান (শেলী), বিভাগীয় প্রধান ও চিফ কনসালটেন্ট, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ, ইউনাইটেড হেলথকেয়ার, অধ্যাপক ডাঃ মোফাসসেল উদ্দীন আহমেদ, সিনিয়র কনসালটেন্ট, কার্ডিয়াক সার্জারি বিভাগ, ইউনাইটেড হেলথকেয়ার
দুইটি সফল রোবোটিক সার্জারির অভিজ্ঞতা ও সাফল্যের কথা তুলে ধরেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। এর মধ্যে ছিল পিত্তথলিতে পাথরে আক্রান্ত ৫৭ বছর বয়সী এক পুরুষ রোগীর রোবোটিক কোলেসিস্টেকটমি এবং অস্বাভাবিক জরায়ু রক্তক্ষরণে আক্রান্ত ৪৫ বছর বয়সী এক নারী রোগীর রোবোটিক হিস্টেরেকটমি।
প্রধান সার্জনদের পাশাপাশি ইউনাইটেড হেলথকেয়ারের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশের রোবোটিক সার্জারির ভবিষ্যৎ সম্ভাবনা এবং কার্ডিয়াক সার্জারি, গ্যাস্ট্রোএন্টেরোলজি ও হেপাটোবিলিয়ারি সার্জারি এবং ক্যানসার চিকিৎসায় উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যাতে রোগীদের এসব চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন না হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









