নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) উপজেলার ঠাকুর লক্ষীকুল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোরের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাঁজা সেবনের অপরাধে মো. আলিফ (২৩) নামে এক যুবককে তিন মাস এবং বিকাশ (৪০) নামে আরেক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মাদক সেবন ও বিক্রির দায়ে মো. রাকিবুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে উদ্ধার করা মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম জনসমক্ষে বিনষ্ট করা হয়।
ইউএনও শাম্মী আক্তার জানান, সমাজ থেকে মাদক নির্মূলে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








