কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও সম্ভাব্য অরাজকতা প্রতিরোধে রাজবাড়ী-২ আসনে মহাসড়কে অবস্থান নিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (২২ নভেম্বর) সকাল থেকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের শিয়ালডাঙ্গী থেকে গান্দিমারা দুর্গাপুর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে তাঁদের মিছিল ও অবস্থান কর্মসূচি দেখা যায়। রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
হারুন অর রশীদ বলেন, দিন-রাত আমরা মহাসড়কে অবস্থান করছি। যেকোনো ধরনের অরাজকতা ঠেকাতে আমরা প্রস্তুত। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছি।
এ সময় পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজাসহ পাংশা ও কালুখালীর বিভিন্ন ইউনিটের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








