লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা স্মরণকালের ভয়াবহ জোড়া ভূমিকম্প নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ভেনেজুয়েলার এই প্রাকৃতিক বিপর্যয়কে অত্যন্ত মারাত্মক ও প্রাণঘাতী হিসেবে বর্ণনা করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৫ জুন) ট্রুথ সোশ্যালে দেওয়া ওই পোস্টে ট্রাম্প লেখেন, ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি বড় ভূমিকম্পই ছিল অত্যন্ত ব্যাপক মাত্রার এবং এর ফলে দেশটিতে ‘ভয়াবহ’ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সাহায্য করার জন্য প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম! তিনি আরও বলেন, সরকারের সব সংস্থাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত হতে নির্দেশ দিয়েছেন।
আমরা আমাদের নতুন এবং মহান বন্ধুদের পাশে থাকব। প্রাথমিক খবর ভালো নয়!!! এখন পর্যন্ত হতাহতের সংখ্যা নিয়ে কোনো সরকারি প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
এদিকে ভূমিকম্পে ‘গুরুতর ক্ষতির’ কারণে ভেনেজুয়েলার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর মাইকেতিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য নিশ্চিত করেছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অভ্যন্তরীণ মন্ত্রী দিওসদাদো ক্যাবেলো এবং জাতীয় সংসদের প্রধান হোর্হে রদ্রিগেজকে পাশে নিয়ে তিনি দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এছাড়াও তিনি জরুরি পরিস্থিতি মোকাবিলার তদারকির জন্য একজন জেনারেলকে নিযুক্ত করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









