ইরানের ধারাবাহিক হামলায় কুয়েতের তেল খাতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন (কেপিসি)-এর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা এ তথ্য জানিয়েছে।
শনিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে কেপিসি জানায়, ইরানের আকস্মিক ও পরপর হামলায় তেল খাতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে অবকাঠামোটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন কর্মী আহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, হামলার পরপরই জরুরি পদক্ষেপ নেওয়া হয়। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
এই হামলার পর মধ্যপ্রাচ্যের জ্বালানি খাত ও আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: আল-জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









