বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মাদুরোর মুক্তির দাবিতে ভেনেজুয়েলায় বিক্ষোভ

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম

আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম

মাদুরোর মুক্তির দাবিতে ভেনেজুয়েলায় বিক্ষোভ

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীর আটক হওয়ার এক মাস পূর্তিতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মাদুরোর মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মাদুরোর সমর্থকরা রাজপথে নেমে এসে বিভিন্ন স্লোগানে মুখর ছিল। সেইসঙ্গে তারা মার্কিন অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

মার্কিন সামরিক অভিযানে সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আটক হওয়ার এক মাস অতিক্রান্ত হয়েছে। এই এক মাসের ব্যবধানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজ ক্ষমতাসীন হয়েছেন।

এরপর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কঠিন সমীকরণে রয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। একদিকে ওয়াশিংটনের সমর্থন ধরে রাখা, অন্যদিকে সরকারে থাকা মাদুরোপন্থী নেতা ও সাধারণ মানুষের সমর্থন বজায় রাখার চাপ সামলাতে হচ্ছে তাকে।

একদিকে দেশটি থেকে ৫০০ মিলিয়ন ডলারের তেল কিনেছে মার্কিন প্রশাসন আর অন্যদিকে নিউইয়র্কে শুরু হয়েছে মাদুরোর বিচার। 

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.