নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের পূর্ব উপকূলে ৫.৯ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার (২ আগস্ট) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কম্পন নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়েছে।
জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পটি তুলনামূলক অগভীর হওয়ায় এর পর উপকূলীয় এলাকায় আফটারশকের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দেশটির কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসন ও ভূকম্পন পর্যবেক্ষণকারী সংস্থাগুলো ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করছে। পাশাপাশি এ ঘটনার কারণে ওই অঞ্চলে নতুন কোনো ঝুঁকি বা দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে কি না, সেটিও পর্যবেক্ষণ করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









