বর্তমানে ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১৮ আগস্ট) ট্রুথ স্যোশালে এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে ট্রাম্প আরো জানান, ইরানের বন্দরগুলোতে এখনো মার্কিন নৌঅবরোধ বলবৎ রয়েছে।
ট্রাম্প বলেছেন, “ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না কিংবা আলোচনার সূচি নির্ধারণ করা হয়নি। নৌঅবরোধ পূর্ণ মাত্রায় বলবৎ রয়েছে। হরমুজ প্রণালি খোলা ও সচল রয়েছে। সব জলমাইন অপসারণ বা নিষ্ক্রিয় করা হয়েছে।’’
এরআগে ট্রাম্প একাধিকবার দাবি করেছিলেন, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানিদের আলোচনা চলছে। তবে ইরান বারবার এ দাবি অস্বীকার করেছে।
এদিকে, আরেকটি পোস্টে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নিজস্ব অঞ্চল দাবি করে একটি ছবি পোস্ট করেছেন ট্রাম্প।
এর প্রতিক্রিয়ায় ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি এক্স-এ লিখেন, “ঠিক যেমন ট্রাম্প চিরন্তন পারস্য উপসাগরের নামটি সঠিকভাবে লিখেছিলেন, তেমনি শিগগিরই হরমুজ প্রণালি সম্পর্কে তার এই ভ্রান্ত ধারণা হয় সংশোধন করা হবে, অথবা আমরা এই বিভ্রান্ত মানুষটির ভ্রান্ত ধারণা সংশোধন করে দেব।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









