তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়ে ফোনে কথা বলেছেন।
বুধবার (৭ অক্টোবর) তুরস্কের যোগাযোগ দপ্তর এরদোয়ান-পুতিন ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে।
তুর্কির সামাজিক যোগাযোগমাধ্যম এনসোসিয়ালে দপ্তরটির দেওয়া বিবৃতি অনুযায়ী, কৃষ্ণসাগরে নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগের গুরুত্বের কথা তুলে ধরেছেন এরদোয়ান।
তিনি বলেন, ‘‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি যোগাযোগ শুরুর যেকোনো উদ্যোগে অবদান রাখতে তুরস্ক সব সময় প্রস্তুত।’’
ফোনালাপে এরদোয়ান পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানান। একই সঙ্গে ডুমা নির্বাচনে পুতিনের দলের সাফল্যের জন্যও তাকে অভিনন্দন জানান।
সূত্র: আনাদোলু


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









