দক্ষিণ আফ্রিকার বিচারক নাভানেথেম ‘নাভি’ পিল্লাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ নোবেল কমিটি তার নাম ঘোষণা করে।
শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের নোবেল কমিটি তার নাম ঘোষণা করে।
নোবেল কমিটি জানায়, বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করা নেলসন ম্যান্ডেলা ও অন্যদের পক্ষে আইনজীবী হিসেবে কাজ করার মধ্য দিয়ে নাভি পিল্লাই কর্মজীবনের যে সূচনা, পরবর্তী সময়ে আন্তর্জাতিক আদালতের গুরুত্বপূর্ণ মামলায় বিচারক হিসেবে দায়িত্ব পালনের মধ্যেও তার ধারাবাহিকতা রয়েছে।
চলতি সপ্তাহে সাহিত্যে, রসায়নে, পদার্থবিজ্ঞানে ও চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণার পর শান্তিতে এটি ছিল পঞ্চম পুরস্কার ঘোষণা। ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো।
নোবেল শান্তি পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান। আগামী ১০ ডিসেম্বর নরওয়ের অসলোতে পুরস্কারটি প্রদান করা হবে। দিনটি সুইডিশ শিল্পপতি আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী। ১৮৯৫ সালে নিজের উইলে তিনি এ পুরস্কারগুলোর প্রবর্তন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









