ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচির আগে গুরুগ্রাম থেকে আটক হওয়া আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠীকে গভীর রাতে মুক্তি দিয়েছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) তাকে ছেড়ে দেওয়া হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, বিক্ষোভ কর্মসূচির আগে শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬-তে অবস্থিত নিজ বাসভবন থেকে রাঠীকে আটক করা হয়েছিল।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মধ্য দিল্লিতে আয়োজিত বিক্ষোভ দমনের সময় বিরোধী দলের নেতা, সমাজকর্মী ও কনটেন্ট নির্মাতাসহ ছয় হাজারের বেশি মানুষকে আটক করে পুলিশ। রাঠীও তাদের মধ্যে ছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টার দিকে অপরাধ শাখার তিনটি দল রাঠীকে আটক করে। পরে তাকে অপরাধ শাখার কার্যালয়ে নিয়ে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









