রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর ইউক্রেন যুদ্ধের অবসান আগের যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আটক এক মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ায় তিনি রাশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন।
বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “কয়েক দিন আগে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার কথা হয়েছে। আমার মনে হচ্ছে, আমরা সমাধানের অত্যন্ত কাছাকাছি পৌঁছেছি। এমনকি বলা যায়, এ পর্যন্ত আমরা সবচেয়ে কাছে অবস্থান করছি।”
অবশ্য ট্রাম্প এর আগেও একাধিকবার এমন দাবি করেছেন। কয়েক দফা আলোচনা এবং গত বছর আলাস্কায় পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক করার পরও ইউক্রেন যুদ্ধের সমাধান করা সম্ভব হয়নি। কারণ, মস্কো তাদের মূল বা সর্বোচ্চ দাবিগুলো থেকে এখনো সরে আসেনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









