ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন। হাকাবি একজন কট্টর ‘খ্রিস্টান জায়নবাদী’ হিসেবে পরিচিত।
গত সপ্তাহে হাকাবির এক মন্তব্য মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। তিনি বলেছিলেন, ইসরায়েল যদি পুরো মধ্যপ্রাচ্যজুড়ে তাদের সীমানা বিস্তার করে, তবে তা ‘ঠিকই’ হবে।
সেই ইসরায়েলপন্থী ‘খ্রিস্টান জায়নবাদী’ হাকাবি ইরানের বিরুদ্ধে এই হামলা শুরু করার জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সূত্র: আল–জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









