সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইরানে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৮:৫৫ পিএম

আপডেট: ০২ মার্চ ২০২৬, ০৮:৫৫ পিএম

ইরানে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের ইরান অভিযান ‘অন্তহীন কোনো যুদ্ধ’ নয় বলে মন্তব্য করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ভবিষ্যতে ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে।

সোমবার (২ মার্চ) মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমানে ইরানে মার্কিন স্থলবাহিনী নেই। তবে তিনি ভবিষ্যতে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি।’

তিনি বলেন, ‘মার্কিন স্বার্থ রক্ষায় ওয়াশিংটন যতটুকু প্রয়োজন ততদূর পর্যন্ত যাবে। মার্কিন লক্ষ্য অর্জনে তারা কী পদক্ষেপ নিতে পারেন, তা শত্রুপক্ষকে জানিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না।’

মার্কিন প্রতিরক্ষা বলেন, ‘ইরানে মার্কিন অভিযানের মূল লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্র ও নৌবাহিনী ধ্বংস করা। একই সঙ্গে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।’

তিনি আরও বলেন, ‘এটি (ইরান) ইরাক নয়। এটি (যুদ্ধ) অন্তহীন কোনো বিষয় নয়।’

সূত্র: রয়টার্স

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.